নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ দিন সোমবার। দলের প্রতীক, তহবিল এবং সংগঠনের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তার ফয়সালার লক্ষ্যে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট তৃণমূল’ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির। দুই পক্ষই নিজেদের দাবি প্রতিষ্ঠায় নথি-প্রমাণ নিয়ে প্রস্তুত। ফলে বাংলার রাজনীতিতে নজিরবিহীন এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে এখন নির্বাচন কমিশন।
কালীঘাট শিবিরের প্রতিনিধিত্ব করতে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ডেরেক ও'ব্রায়েন। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও প্রয়োজনীয় নথি ও সাংগঠনিক তথ্য সাজিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনের সামনে দুই পক্ষই নিজেদের ‘আসল’ তৃণমূল হিসেবে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করবে। এই শুনানির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে দলের নির্বাচনী প্রতীক ও সাংগঠনিক স্বীকৃতি।
সম্প্রতি ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রতীক হারানোর আশঙ্কার ইঙ্গিত দিয়ে বলেন, প্রতীক চলে গেলেও মানুষের হৃদয়ে থাকা প্রতীক কেউ কেড়ে নিতে পারবে না। অন্যদিকে, ঋতব্রত শিবিরের বক্তব্য, তারা সমস্ত নথি ও সংখ্যাগত সমর্থনের প্রমাণ নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবে। এরপর সংবিধান, আইন এবং প্রমাণের ভিত্তিতেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের