নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় তলব করা হল বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে। সোমবার সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দেন তিনি।
জমি দখল এবং প্রতারণা সংক্রান্ত একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সোমবার সল্টলেকের ইডি দফতরে পৌঁছনোর পর প্রায় ঘণ্টাখানেক ধরে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দেবাশিস কুমারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইডি সূত্রে জানা যায়, কলকাতা ও শহরতলির একাধিক এলাকায় জমি দখল এবং প্রকল্পের নামে প্রতারণার অভিযোগে সম্প্রতি তল্লাশি চালানো হয়েছিল।
এই ঘটনায় প্রায় ১৬ থেকে ১৭টি FIR দায়ের হয়েছিল বলে জানা গেছে। তদন্তে উঠে এসেছে, প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে জমি নেওয়া এবং প্রতারণার অভিযোগও রয়েছে। সেই সূত্রেই দেবাশিস কুমারের নাম সামনে আসে বলে তদন্তকারী মহলের দাবি। তবে ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা নিয়ে সরব হয়েছে তৃণমূল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের