নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শশী পাঁজার বাড়িতে হামলার প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপরই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ভিডিও সহ কমিশনে নালিশ জানিয়েছে ঘাসফুল শিবির।
তৃণমূলের অভিযোগ, তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। কালীঘাট ও চেতলা এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। হয় ১৩ মার্চ শশী পাঁজার বাড়িতে হামলার প্রসঙ্গে দিলীপ বলেন, “কালীঘাট, কামারহাটি, চেতলাতেও হামলা হতে পারে।“ সেই ভিডিও সহ কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা ও কামারহাটির বিধায়ক মদন মিত্রর বাড়ি লক্ষ্য করে হুমকির অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় উত্তেজনা ছড়ায় গিরিশ পার্ক এলাকায়। অভিযোগ, ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের একটি দল মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা ‘বয়কট বিজেপি’ লেখা ব্যানার ছিঁড়ে ফেলে। সেই ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। এরপর মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় বাড়ির ভিতরেই ছিলেন মন্ত্রী শশী পাঁজা।
সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ, যার জেরে অন্তত আটজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। রবিবার সকাল পর্যন্ত ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের