নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে অপরিকল্পিত SIR ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ। কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সরব রাজ্যের শাসক দল। এই আবহেই মঙ্গলবার বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শাসক দলের অভিযোগ, আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের ইশারায় নির্বাচন কমিশন বাংলায় SIR প্রক্রিয়া চালাচ্ছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করার অভিযোগ তুলেও সরব হয়েছে শাসক শিবির। এই আবহে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বীরসিংহপুর ময়দানে একটি রাজনৈতিক জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা স্তরের সংগঠনকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী তা জানতে মুখিয়ে রয়েছেন দলের কর্মী-সমর্থকরা।
রাজনৈতিক সমীকরণের নিরিখে বাঁকুড়া জেলা তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বিধানসভা নির্বাচনে জেলার ১২টি কেন্দ্রের মধ্যে ৮টিই হাতছাড়া হয়েছিল শাসক দলের। লোকসভা নির্বাচনেও জেলার দুই আসনের মধ্যে বিষ্ণুপুর কেন্দ্রে জয় পায়নি তৃণমূল। ফলে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে সংগঠন চাঙ্গা করার কৌশল বলেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের