নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ এর নির্বাচনের আগে বড় অস্বস্তিতে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে FIR দায়ের ক্ষেত্রে থাকা রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট। ফলে এখন থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না।
সূত্রের খবর, ২০২২ সালের ডিসেম্বর মাসে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল। সেই নির্দেশে বলা হয়েছিল, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। পাশাপাশি, রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি মামলায় স্থগিতাদেশও জারি হয়েছিল। এই রক্ষাকবচের ফলে গত দুই বছরে শুভেন্দুর বিরুদ্ধে নতুন কোনও এফআইআর দায়ের করা যায়নি।
তবে সম্প্রতি রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানায়। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সেই মামলায় রায়দান করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, 'অন্তর্বর্তীকালীন কোনও নির্দেশ অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে না।' একইসঙ্গে, বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করেন বিচারপতি জয় সেনগুপ্ত।
রক্ষাকবচ প্রত্যাহার হলেও আংশিক স্বস্তির বার্তাও দিয়েছে হাইকোর্ট। আদালত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি এফআইআর বাতিল করেছে। পাশাপাশি, মানিকতলাসহ মোট পাঁচটি মামলার তদন্তের জন্য সিবিআই ও রাজ্যের যুগ্মভাবে একটি SIT গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, সিটে রাজ্য পুলিশের যতজন প্রতিনিধি থাকবে, সিবিআইয়ের পক্ষ থেকেও ততজন প্রতিনিধি থাকবেন। তবে শুভেন্দুর আইনজীবীর কোনো বক্তব্য থাকলে সোমবারের মধ্যে তা লিখিত আকারে জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের