নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগে একযোগে ৫ বিএলওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। পাশাপশি, প্রশাসনিক রদবদলও অব্যাহত রয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনারকেও সরিয়ে দিল কমিশন। নির্বাচনের আগে এই পদক্ষেপ ঘিরে তীব্র চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।
শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগণা ও বীরভূম জেলার মোট পাঁচজন বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে সরাসরি দলীয় প্রচারে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। উত্তর ২৪ পরগণার বারাসতের তপন কুমার সাহা, অভিজিৎ দে এবং কুমারজিৎ দত্ত-সহ বীরভূমের দুবরাজপুর ও ময়ূরেশ্বরের দুই বিএলওকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তাদের শোকজ করা হলেও সন্তোষজনক জবাব না মেলায় কঠোর ব্যবস্থা নেয় কমিশন।
অভিযোগের তালিকাও যথেষ্ট গুরুতর কেউ দেওয়াল লিখনে অংশ নিয়েছেন, কেউ দলীয় কার্যালয়ে বসে ভোটার স্লিপ বিলি করেছেন, আবার কারও ক্ষেত্রে তৃণমূলের পতাকা লাগানো সাইকেলে প্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিভাগীয় তদন্তের পাশাপাশি FIR দায়েরের নির্দেশও দিয়েছে কমিশন।
শুধু বিএলওদের বিরুদ্ধেই নয়, প্রশাসনের উচ্চস্তরেও হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলিধরকে সরিয়ে তার জায়গায় আইপিএস অফিসার ত্রিপুরারি অথর্বাকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে কমিশন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের