নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের। দুদফায় মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হচ্ছে। মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
সাধারণত ভোট ঘোষণার পর কিংবা ভোটের দিন ঘনিয়ে এলে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি রাজ্যবাসীর কাছে পরিচিত দৃশ্য। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বিপুল সংখ্যক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, বাংলায় ছাব্বিশ নির্বাচনে জন্য প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মার্চ রাজ্যে ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে।
চিঠিতে আরও জানানো হয়, প্রথম দফায় ১ মার্চ ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, সিআইএসএফ ২১ কোম্পানি, আইটিবিপি ২৭ কোম্পানি ও এসএসবি ২৭ কোম্পানি আসবে। বাকি ২৪০ কোম্পানি আধাসেনা আসবে ১০ মার্চ। সেই সময় ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি, ১৯ কোম্পানি এসএসবি রাজ্যে মোতায়েন করা হবে।
নিরাপত্তা জোরদার, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং ভোটারদের আস্থা বাড়ানো এই তিনটি বিষয়কে সামনে রেখেই আগাম বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। অতীত অভিজ্ঞতায় বাংলার বিভিন্ন জেলায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের নজির রয়েছে। তাই আগেভাগেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের এই সিদ্ধান্ত। চিঠিতে আরও জানানো হয়েছে, বাহিনীকে মোতায়েন করার সম্পূর্ণ পরিকল্পনা জানাতে হবে সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে। তাকে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর সমন্বয় সাধক হিসাবে নিয়োগ করা হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের