নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করল কলকাতা পুলিশ। নির্বাচনকে সামনে রেখে নোডাল অফিসারদের তালিকা প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা থেকে নজরদারি গোটা নির্বাচনী প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশ কমিশনারের অনুমোদনেই চার জন পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রত্যেককে আলাদা আলাদা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে নির্বাচনী বিধি কঠোরভাবে মানা হয় এবং কোথাও নিরাপত্তার ঘাটতি না থাকে। তালিকা অনুযায়ী, জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাসকে কলকাতা উত্তরের নোডাল অফিসার করা হয়েছে।
অন্যদিকে, কলকাতা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট কমিশনার অজয় প্রসাদ-কে। জয়েন্ট কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য-কে দক্ষিণ ২৪ পরগনার নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্ডেশকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনা তিনটি এলাকার উপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ভবানী ভবন থেকেও আটজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছিল। তাদের মধ্যে সাতজন ডিআইজি এবং একজন আইজি পদমর্যাদার আধিকারিক ছিলেন। সোশ্যাল মিডিয়া মনিটরিং, ভিআইপি নিরাপত্তা এবং বাহিনীর প্রশিক্ষণ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের