নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নির্বাচনের আগের মুহূর্তে পুলিশের অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবনের মন্দিরবাজার এলাকায়। কী উদ্দেশ্যে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে প্রশাসন। ভোটের মুহূর্তে এমন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রাজ্যের প্রথম দফার নির্বাচন। সংশ্লিষ্ট জেলায় আগামী ২৯ শে এপ্রিল রয়েছে শেষ অর্থাৎ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই পরিস্থিতিতে এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই মতো শনিবার মন্দিরবাজার থানার পুলিশ ও আইটিবিপি (ITBP) জওয়ানরা যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছিলেন। এমন সময় ছোট মন্দির এলাকার একটি ব্যস্ত রাস্তায় প্রতিটি গাড়ি থামিয়ে পরীক্ষা করা হচ্ছিল। সেই মুহূর্তে একটি বাইকে করে ৩ যুবক যাচ্ছিল, যাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। বাইকটি থামানোর নির্দেশ দিলে এক যুবক দ্রুত পালিয়ে যায়। তবে তৎক্ষণাৎ বাকি দুজনকে ধরে ফেলে পুলিশ।

ধৃতদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করতেই চমকে ওঠে পুলিশ। সেখান থেকে নগদ ১৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ধৃত ২ যুবকের নাম অর্ঘ পুরকাইত ও শুভদ্বীপ হালদার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অর্থের সঠিক উৎস বা মালিকানা সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেনি। উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করে পুলিশ তাদের থানায় নিয়ে গেছে। পলাতক তৃতীয় ব্যক্তির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান, ‘ভোটের সময় স্বচ্ছতা বজায় রাখতে আমাদের এই বিশেষ নজরদারি চলছে। উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। এই ঘটনার নেপথ্যে কোনো বড় চক্র বা রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। পলাতক যুবকের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। এই অবস্থায় নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের