নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশজুড়ে চলা আন্দোলনের প্রভাব এবার স্পষ্টভাবে পড়ল কলকাতায়। শুক্রবার ধর্মতলায় বিক্ষোভ মিছিলকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তীব্র ধস্তাধস্তির মুহূর্ত তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় পুলিশকে, যার ফলে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার নিট প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে কলকাতার ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ভারতের ছাত্র ফেডারেশন। সেই আন্দোলনে অংশ নেন ককরোচ জনতা পার্টির সমর্থকেরাও। বিক্ষোভ মিছিল এগোতেই পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে বচসা শুরু হয়। যা অল্প সময়ের মধ্যেই ধস্তাধস্তিতে রূপ নেয়। অভিযোগ, একাংশ বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
মুহূর্তের মধ্যে ধর্মতলা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা থাকেলও যথেষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। দেশজুড়ে নিট প্রশ্নফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত, শিক্ষায় স্বচ্ছতার দাবিতে যে আন্দোলন চলছে তারই আঁচ এবার এসে পড়ল কলকাতায়। অন্যদিকে, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের