নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে প্রতীক্ষার অবসান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘দুর্গাঙ্গনের' শিলান্যাস হতে চলেছে চলতি মাসেই। আগামী ২৯ ডিসেম্বর, সোমবার নিউটাউনে এই ঐতিহ্যবাহী প্রকল্পের ভিতপুজো ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমেই দুর্গাপুজোর বিশ্বস্বীকৃত ঐতিহ্যকে কেন্দ্র করে এক নতুন সাংস্কৃতিক পরিকাঠামোর সূচনা হতে চলেছে।
দুর্গাপুজো ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা পাওয়ার পর থেকেই এই ঐতিহ্যকে স্থায়ী রূপ দেওয়ার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, নিউটাউনে একটি ‘দুর্গাঙ্গন’ তৈরি হবে। সেই ঘোষণার পর থেকেই প্রকল্পের পরিকল্পনা ও প্রস্তুতির কাজ শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, চলতি বছরের মধ্যেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হবে।
গত ২ ডিসেম্বর তিনি আরও স্পষ্ট করে বলেন, ডিসেম্বরে ভিতপুজো করা হবে। অবশেষে আগামী ২৯ ডিসেম্বর নিউটাউনে হিডকোর তত্ত্বাবধানে দুর্গাঙ্গনের শিলান্যাস ও ভিতপুজো অনুষ্ঠিত হবে। এই প্রকল্পের জন্য প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। দুর্গাঙ্গন সম্পূর্ণ হলে এটি দুর্গাপুজোর ইতিহাস, শিল্পকলা ও সংস্কৃতিকে এক ছাদের তলায় তুলে ধরার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের