নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউটাউনের পর এবার কাঁকুড়গাছি। একই রাতে শহরে জোড়া অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়াল। গভীর রাতে মানিকতলা থানা এলাকার ঘোষবাগান লেনে অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
বুধবার রাত আড়াইটে নাগাদ ঘোষবাগান লেনের একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের প্লাস্টিকের স্ক্র্যাপের গোডাউনসহ একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। প্রবল বিস্ফোরণে আশপাশের বাড়ির কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ১৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর কাজ চালাতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। তবে দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ। এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে উপস্থিত ছিলেন মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডেও।
তবে অগ্নিকাণ্ডে কোনো আহত বা হতাহতের ঘটনা ঘটেনি। আতঙ্কের মধ্যে বহু মানুষ রাতেই ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে সম্পূর্ণ ঘটনায় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আধিকারিকরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের