নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউটাউনের একটি বহুতল আবাসনে ডায়রিয়ার প্রকোপে চরম আতঙ্ক ছড়াল। অভিযোগ, দূষিত পানীয় জল পান করেই অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক আবাসিক। পরিস্থিতি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সাপুরজি আবাসনে। স্বচ্ছ পানীয় জল এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা।
গত কয়েকদিন ধরেই সাপুরজি আবাসনের ই-ব্লকের বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। সময় গড়াতেই সেই সমস্যা মহামারির রূপ নেয়। বাসিন্দাদের দাবি, আবাসন থেকে সরবরাহ করা পানীয় জল অত্যন্ত দূষিত এবং তা পান করেই শিশু থেকে বৃদ্ধ নির্বিশেষে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। যার ফলে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সংক্রমণের ভয়ে অনেকেই এখন ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন।
আবাসিকদের অভিযোগ, জলের মান নিয়ে দীর্ঘদিন ধরে আবাসন কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই নিয়ে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়ে কয়েকশ আবাসিক ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে এবং যথাযথ তদন্তের দাবিতে ইতিমধ্যেই টেকনোসিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাসিন্দারা।
আবাসন ফেসিলিটি ম্যানেজার অবশ্য জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই আতঙ্ক কাটছে না বলে দাবি সাধারণ মানুষের।শহরের অন্যতম জনবহুল আবাসনে এই ধরণের গণ-অসুস্থতা জনস্বাস্থ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের