নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। জামিনের আবেদন ফের খারিজ করল ইডির বিশেষ আদালত। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত।
সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। শুনানিতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়। ইডির অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে, সেই অর্থ কার ‘মাথার কাছে’ গিয়েছে তা এখন খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
বৃহস্পতিবারের শুনানিতে ইডির তরফে জানানো হয়, প্রার্থীদের বয়ান ও জীবনকৃষ্ণ সাহার বক্তব্য মিলিয়ে দেখা গেছে, মোটা অঙ্কের টাকা তার ও তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ঢুকেছে। এই অর্থ কোথা থেকে এসেছে এবং কীভাবে লেনদেন হয়েছে, তা এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।
এদিন, আদালতে জীবনকৃষ্ণের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারক বলেন, ' আপনার মক্কেল যে দোষ করেছে সেটা স্পষ্ট। ২৫ হাজারের জীবন নষ্ট হয়েছে।' যদিও বিধায়কের আইনজীবীর দাবি, গ্রেফতারের আগে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ হয়েছে, সমস্ত তথ্য ইডিকে দেওয়া হয়েছে। কোনও নতুন তথ্য আবিষ্কার হয়নি, তাই জামিন দেওয়া উচিত। তবে আদালত সেই যুক্তি খারিজ করে দেয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের