নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টানা ১১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর অবশেষে ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ জেরাপর্ব ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা চললেও এদিন সিজিও চত্বরে ছিল না কোনও বাড়তি নিরাপত্তা।
সোমবার বেলা ১১টা নাগাদ ইডির সামনে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্ধারিত সময়ের কিছু আগেই তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তার সংস্থা ও আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক বিষয়ে তদন্তকারীরা বিস্তারিত তথ্য জানতে চান ইডি আধিকারিকরা।এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব।
তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিভিন্ন নথি, আর্থিক লেনদেন এবং মামলার সঙ্গে যুক্ত একাধিক বিষয় নিয়ে অভিষেককে জেরা করেন বলে জানা গেছে। সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত চলে সেই জেরাপর্ব। তবে এদিনের আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল সিজিও কমপ্লেক্সের পরিবেশ। অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে গোটা চত্বর ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হত। তবে সোমবার সেই চেনা ছবির দেখা মেলেনি।
অতিরিক্ত কোনও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই দেখা যায়। রাতের দিকে প্রায় ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বেরিয়ে তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সরাসরি গাড়িতে উঠে সেখান থেকে রওনা দেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের