নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একাধিক পুরনো দাবি নিয়ে ফের রাজপথে নামলেন আইসিডিএস কর্মীরা। মঙ্গলবার বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা। পদোন্নতি ও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সরব আইসিডিএস কর্মীরা।
একদিকে পার্শ্বশিক্ষক অপরদিকে আইসিডিএস কর্মীদের বিক্ষোভে মঙ্গলবার কার্যত উত্তাল হয়ে উঠে বিকাশ ভবন চত্বর। ২০১৯ সালে তারা প্রমোশনাল পদে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেই পরীক্ষার প্যানেল মেনে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলেই মঙ্গলবার ফের পথে নামলেন আইসিডিএস কর্মীরা। তাদের দাবি, প্যানেলের নিয়ম ভেঙে ইচ্ছামতো নিয়োগ করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।
বিক্ষোভকারীদের অভিযোগ, ' আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদের ২০১৯ সালে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার প্রমোশনাল পরীক্ষা হয়। সেখানে কেন্দ্রের পক্ষ থেকে আমাদের জন্য ৩৪৫৪ সিট বরাদ্দ করা হয়েছিল কিন্তু সেখানে আমাদের দেওয়া হয়েছে ৪২২টি সিট দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম সেখানে রায় আমাদের পক্ষে আসে। ১৭১৩ টি সিট বিচারপতি আমাদের জন্য বরাদ্দ করতে বলেছিলেন। কিন্তু সেই রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যায় সরকার।'
আইসিডিএস কর্মীরা আরও বলেন, 'আমাদের বাদ দিয়ে বাকিদের সিট দিয়ে দেওয়া হচ্ছে। যেখানে আমরা পরীক্ষায় পাশ করেছি আমাদের বঞ্চিত করা হচ্ছে। ডিভিশন বেঞ্চের রায় যখন বহাল রয়েছে তাহলে আমাদের পাওয়াটা দিয়ে দিক। একজন কর্মী সারাজীবনে একবারই সুযোগ পেয়েছে কিন্তু সেটা ফেলে রাখা হচ্ছে।' হুঁশিয়ারির সুরে বিক্ষোভকারীরা জানান, ' দ্রুত প্যানেল অনুযায়ী নিয়োগ ও আদালতের নির্দেশ কার্যকর না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের