নিজস্ব প্রতিনিধি , ঢাকা - নিয়তির খেলা। জাঁকজমকের সঙ্গে বিয়ে করে বাড়ি ফিরছিলেন নবদম্পতি। ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। নৌবাহিনীর একটি বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল নবদম্পতির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি বাংলাদেশের দক্ষিণের জেলা বাগেরহাটবাসীর। নবদম্পতির নাম মার্জিয়া - সাব্বির। বিয়ের সাজে বরযাত্রী বোঝাই গাড়িতে শশুর বাড়িতে ফিরছিলেন তারা। সেইসময় তাদের বাসের সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিরাট সংঘর্ষের পর দুটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। এরপর আহতদের উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নবদম্পতি সহ ১৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহতরা সকলেই বিয়েবাড়ির যাত্রী। নৌবাহিনীর বাসটির ক্ষতি হলেও কারোর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য , বুধবার রাতেই বিয়ে হয় মার্জিয়া সাব্বিরের। সেখান থেকে বরযাত্রীরা মেয়েকে নিয়ে খুলনার নাকসা গ্রামের দিকে রওনা দেন।মাইক্রোবাসে ছিলেন সকলে। পথে রামপালের বেলাই ব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদের তরফে জানানো হয়েছে আহত ১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত দম্পতির গায়ে ছিল বিয়ের পোশাক।
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...