নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সর্বভারতীয় মেধা তালিকায় বাংলার জয়জয়কার। চলতি বছরের আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় ৪০০-তে ৪০০ নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম স্থান দখল করলেন পশ্চিমবঙ্গের ৭ কৃতি শিক্ষার্থী। বৃহস্পতিবার কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (সিআইএসসিই)-এর ফল প্রকাশের পর দেখা গেছে, ১০০ শতাংশ নম্বর পেয়ে ইতিহাসের পাতায় নাম তুলে নিয়েছেন রাজ্যের এই মেধাবীরা। বিজ্ঞান থেকে কলা-সব বিভাগেই বাংলার এই অভাবনীয় সাফল্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর আইএসসি পরীক্ষায় রাজ্যের ২৮,৭৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার ৯৮.৯০ শতাংশ। মেধা তালিকায় শীর্ষস্থান দখলকারীদের মধ্যে রয়েছেন কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজের হর্ষিত আগরওয়াল, সেন্ট জেমস স্কুলের অগ্নিভ চক্রবর্তী, বিবেকানন্দ মিশন স্কুলের সুজাত পাল এবং দ্য হেরিটেজ স্কুলের ইলিনা রাজকুমার উদানি। এছাড়াও দিল্লি পাবলিক স্কুল মেগাসিটির অনন রামি-সহ মোট ৭ জন এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
আইসিএসই (দশম) পরীক্ষাতেও সোদপুরের অঙ্কন দত্ত ও আগরপাড়ার সৌমেন্দ্যু চক্রবর্তীর মতো শিক্ষার্থীরা মেধা তালিকায় সামনের সারিতে রয়েছেন। সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দুই পরীক্ষাতেই পাশের হারের নিরিখে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। কৃতিদের এই সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর পশ্চিমবঙ্গ থেকে ৪৪,৪১০ জন আইসিএসই ও ২৮,৭৯১ জন আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। উত্তর ২৪ পরগনা ও শিলিগুড়ির পড়ুয়াদের রেজাল্টও ছিল চোখে পড়ার মতো।
কৃতি তালিকায় যেমন ছাত্রদের প্রাধান্য রয়েছে, তেমনই কলা বিভাগে দ্য হেরিটেজ স্কুলের ইলিনা রাজকুমারের সাফল্য নজর কেড়েছে। অন্যদিকে, বিবেকানন্দ মিশন স্কুলের সুজাত পাল বিজ্ঞান বিভাগে ১০০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সামগ্রিকভাবে রাজ্যের ৪৫৭টি আইসিএসই এবং ৩৪৮টি আইএসসি স্কুল এই সাফল্যের শিখরে পৌঁছেছে। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়াকে এই বছরের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।
এক বোর্ড আধিকারিক জানান, ‘বাংলার এই ফলাফল আমাদের গর্বিত করেছে। বিশেষ করে ৭ জন পড়ুয়ার ৪০০-তে ৪০০ পাওয়া এক ঐতিহাসিক ঘটনা। ছাত্রীরা যেভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে তা প্রশংসনীয়। যারা আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য জুন-জুলাই মাসে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, কোনো পড়ুয়া যদি তার প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তবে সে আগামী ৪ মে পর্যন্ত খাতা রিভিউ করার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। আমরা চাই না কোনো মেধাবী শিক্ষার্থীর একটি বছরও নষ্ট হোক’।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের