নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আবহে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা। নন্দীগ্রামে জেলা সফর ঘিরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অভিযোগ-পাল্টা অভিযোগের তীব্রতা।
মঙ্গলবার তৃণমূল নেতৃত্ব তথ্য ও ছবি তুলে ধরে দাবি করেছে, নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে সফরকালে মুখ্য নির্বাচনী আধিকারিক বিজেপি নেতাদের উপস্থিতিতে গ্রামে ঘুরেছেন। অভিযোগ, বিজেপির কো-অর্ডিনেটর তপন মহাপাত্র এবং স্থানীয় বুথ সভাপতি রামপদ নায়েককে সঙ্গে নিয়েই বাড়ি বাড়ি পরিদর্শন করেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতারা। তাদের বক্তব্য, নির্বাচন কমিশনের একজন শীর্ষ আধিকারিক কীভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করতে পারেন? এতে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই ইস্যুতে ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের আগে এই ধরনের অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের