নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের রাস্তায় এবার বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থানে নতুন বিজেপি সরকার। শহরের যানজট, অব্যবস্থা ও দখলদারির সংস্কৃতিতে লাগাম টানতে নেমেছে প্রশাসন। নো-পার্কিং জোনে কিংবা অনুমোদনহীন জায়গায় গাড়ি দাঁড় করালেই এবার গুনতে হতে পারে মোটা জরিমানা।
লালবাজার সূত্রে খবর, শনিবার কলকাতা শহরের ২৭টি ট্র্যাফিক গার্ড এলাকায় একযোগে বিশেষ অভিযান চালায় ট্র্যাফিক পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতা পুরসভার অনুমোদিত পার্কিং জোন ছাড়া কোথাও গাড়ি দাঁড় করানো যাবে না। নিয়ম ভাঙলেই চালকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে।
শুধু তাই নয়, রাস্তায় অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে পার্কিং চালানোর অভিযোগ পেলেও ব্যবস্থা নেবে পুলিশ। দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় ভুয়ো পার্কিং নিয়ে অভিযোগ উঠছিল। সেই অভিযোগ মাথায় রেখেই এবার পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একাধিক নতুন নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, অনুমোদিত পার্কিং এলাকাগুলিতে বাধ্যতামূলক করা হচ্ছে ওয়ান লাইন পার্কিং। কোথায় কতটা জায়গা পার্কিংয়ের জন্য নির্ধারিত, সেই তথ্য স্পষ্টভাবে ডিসপ্লে বোর্ডে উল্লেখ রাখতে হবে।
পাশাপাশি বোর্ডে পার্কিং ফি-র হারও লিখে রাখতে হবে। পার্কিং কর্মীদের জন্য নির্দিষ্ট ইউনিফর্মও বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের দাবি, এর ফলে ভুয়ো পার্কিং স্লিপ ও বেআইনি টাকা আদায়ের প্রবণতা অনেকটাই কমবে। নতুন সরকারের বক্তব্য, কলকাতাকে আরও সচল, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতেই এই অভিযান।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের