নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গঙ্গাসাগর মেলায় কোনওরকম ভিআইপি কালচার বরদাস্ত করা হবে না, নবান্নে বৈঠক থেকেই এই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রতি বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে সাগরদ্বীপে আয়োজিত গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেখানে। সেই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে সোমবার নবান্নে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেন, কোনও ভিআইপির জন্য যেন সাধারণ পুণ্যার্থীদের চলাচল, নিরাপত্তা বা সুযোগ- সুবিধায় একফোঁটাও বিঘ্ন না ঘটে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে, আগামী ১২ জানুয়ারি থেকে মন্ত্রীরা মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যাবে বলে জানানো হয়েছে। পুণ্যার্থীদের সুবিধা ও নিরাপত্তার জন্য এই বছর গঙ্গাসাগর মেলায় থাকবেন প্রায় সাড়ে তিন হাজার ভলান্টিয়ার। প্রত্যেক পুণ্যার্থীর হাতে থাকবে বিশেষ ব্যান্ড ও পরিচয়পত্র। সকলেই থাকবেন বিমার আওতায়। সার্বিক নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে ড্রোন ক্যামেরা। যাতায়াত ব্যবস্থাও রাখা হচ্ছে বিশেষ গুরুত্ব দিয়ে। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে প্রায় ২৫০০ বাস, ২৫০টি লঞ্চ এবং মোট ২১টি জেটি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের