নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তৃণমূল কাউন্সিলরের বাসভবনে বিদ্যুৎ চুরির ঘটনা ফাঁস করলেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটি শহরে। ঘাসফুল শিবিরের জনপ্রতিনিধির এমন কারবার সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হালিশহর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে হাজিনগর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালাতেই নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগমের বাড়িতে হুকিং করে বিদ্যুৎ ব্যবহারের দৃশ্য হাতেনাতে ধরা পড়ে। আধিকারিকেরা সঙ্গে সঙ্গে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেন। যদিও বিষয়টি নিয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও পরিষ্কার জবাব পাওয়া যায়নি।

এর পাশাপাশি ওই একই এলাকার প্যাটারসন রোড ও নৈহাটি জুটমিল রোডে আরও ৭টি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানেও একাধিক পদ্ধতিতে বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে। এরপর ওই সব ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে প্রশাসন। বর্তমানে দফতর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ দফতরের এক কর্মী জানান, 'এই বাইপাস পদ্ধতির মাধ্যমে মিটারের মূল সার্কিটে কারেন্ট সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মিটারে প্রকৃত রিডিং আর ওঠে না। ধরা যাক, কোনো পরিবারে যদি ১০০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তবে এই কারচুপির কারণে মিটারে মাত্র ১০ ইউনিট দেখায়। আর বাকি পুরো বিদ্যুৎটাই চুরি হয়ে যায়। এটি অত্যন্ত গর্হিত অপরাধ'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের