নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের গুলির শব্দে আতঙ্ক নৈহাটিতে। ব্যস্ত এলাকার একটি নির্মাণাধীন হোটেলের সামনে এসে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বরা মাহমুদপুর এলাকায়। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
নৈহাটির বরা মাহমুদপুর এলাকায় একটি নির্মাণাধীন হোটেলের সামনে রবিবার আচমকাই হাজির হয় মোটরবাইকে চেপে আসা দুই দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক থামিয়ে তারা পরপর গুলি চালায়। গুলির মধ্যে একটি নির্মাণাধীন হোটেলের শাটারে গিয়ে লাগে। অপর গুলির বিকট শব্দ শুনে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবদাসপুর থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকাই ২ জন লোক এসে গুলি চালিয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখায়। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, পার্থ ভৌমিকের নেতৃত্বে এই ধরনের হামলা গুলো হয়েছে। তৃণমূলের হার্মাদ বাহিনীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, 'প্রাথমিক ভাবে তদন্ত শুরু হয়েছে। ২ রাউন্ড গুলি চালিয়েছে। সিসিটিভি দেখে তদন্ত চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের