নিজস্ব প্রতিনিধি, কলকাতা - NRC আতঙ্কে পানিহাটিতে আত্মঘাতী হয়েছেন এক প্রৌঢ়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘বিজেপির নির্মম খেলা’। কেন্দ্রের কাছে এই নির্মম খেলা বন্ধের আর্জি জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, মৃতের নাম প্রদীপ কর। বয়স ৫৭। উত্তর ২৪ পরগণার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা। মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পানিহাটির ৯ নম্বর ওয়ার্ডের মহাজ্যোতি নগরের ৫৭ বছর বয়সি প্রদীপ কর আত্মঘাতী হয়েছেন। সুইসাইড নোটে লিখেছেন তাঁর মৃত্যুর জন্য দায়ী NRC. এই ঘটনা বিজেপির ভয় এবং বিভেদের রাজনীতির ফল। আমি ভেবে শিউরে উঠছি বিজেপি নিরীহ মানুষদের হুমকি দিচ্ছে, মিথ্যা প্রচার করছে, আতঙ্ক ছড়াচ্ছে এবং ভোট নিয়ে নিরাপত্তাহীনতাকে অস্ত্র করেছে। গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই দুঃখজনক ঘটনা বিজেপি বিষাক্ত প্রচার কৌশলের ফল। দিল্লিতে বসে ভারতীয়দের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে আর সাধারণ মানুষ বিদেশি বলে ঘোষণার ভয়ে আত্মহত্যা করছেন।”
কেন্দ্রের কাছে বাংলার মুখ্যমন্ত্রীর আর্জি, “কেন্দ্রীয় সরকারের কাছে আমার আর্জি এই হৃদয়হীন খেলা চিরতরে বন্ধ করুন। বাংলায় এনআরসি বরদাস্ত করবে না। আমাদের মাটি মা-মাটি-মানুষের। যারা ঘৃণার রাজনীতি করে তাদের সহ্য করে না। দিল্লির জমিদাররা স্পষ্ট করে শুনে নিন। বাংলা সুরক্ষা দেবে।“
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের