নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে আসছিল শাসকদল। এবার সেই আশঙ্কাকেই জোরালো করল কমিশন ও জেলাশাসকদের কাছে বিএলও ঐক্য মঞ্চের দেওয়া চিঠি। তাদের দাবি, বহু বৈধ ভোটারকে কোনও সুস্পষ্ট কারণ ছাড়াই ‘আনম্যাপড’ করে দেওয়া হয়েছে।
SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন, নির্দিষ্ট নিয়ম মেনে SIR প্রক্রিয়া সম্পন্ন না হলে বহু বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে চিঠি দেন এবং দিল্লিতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনাও করেন।
এই পরিস্থিতিতে বিএলও ঐক্য মঞ্চের চিঠি নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। সংগঠনের অভিযোগ, বহু ভোটার শুনানিতে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও তাদের নাম ‘আনম্যাপড’ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মৌখিক নির্দেশের ভিত্তিতে ERO -দের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।
চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বহু বৈধ ভোটার এই সমস্যার মুখে পড়েছেন। অনেক ক্ষেত্রে নামের বানান বা তথ্যগত সামান্য অসংগতি দেখিয়ে তাদের নাম তালিকা থেকে ‘আনম্যাপড’ করা হয়েছে বলে অভিযোগ। বিএলওদের আরও দাবি, ম্যাপিংয়ের সময় কোনও তথ্যগত সমস্যার কথা তাদের জানানো হয়নি। ফলে বহু বৈধ ভোটার অজান্তেই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের