নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – নতুন বছরের শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে। অবতরণের সময় রানওয়ে থেকে প্রায় ২০০ মিটার দূরে ছিটকে পড়ল বিমান। বিমানের মধ্যে ৫১ জন যাত্রী ও ৪ জন ক্রু মেম্বার ছিলেন। যদিও বড়সড় ক্ষতি হয়নি। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার রাতে ৮:২৩ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভদ্রপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল বুদ্ধ এয়ারের 9N-AMF বিমান। রাত ৯:০৮ মিনিটে ভদ্রপুরে অবতরণের সময়ে ঘোর বিপত্তি। প্রবল ঝাঁকুনি দিয়ে আচমকা প্রায় ২০০ মিটার দূরে ছিটকে গেল বিমানটি। খবর পেয়েই কাঠমাণ্ডু থেকে ভদ্রপুর রওনা দেয় বিশেষ উদ্ধারকারী দল। সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বিমানে থাকা প্রত্যেক যাত্রী এবং ক্রু মেম্বারদের।
নেপালের অসামরিক বিমান মন্ত্রকের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, “এয়ারক্র্যাফ্টটিতে ৫১ জন যাত্রী এবং ৪ ক্রু ছিলেন। ঝাপায় ভদ্রপুর এয়ারপোর্টের রানওয়েতে পিছলে যায় বুদ্ধ এয়ারলাইন্সের একটি বিমান। তবে সমস্ত যাত্রীই নিরাপদে রয়েছেন।“ বুদ্ধ এয়ারের তরফ থেকে জানানো হয়, দুর্ঘটনার জেরে প্রভাব পড়েনি অন্য বিমান চলাচলে। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। পরীক্ষা করা হবে 9N-AMF বিমানটি।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের