নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। আর সেই তালিকায় বড়সড় চমক হচ্ছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে প্রার্থী হওয়া। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর পুরোনো নজির টেনে আনলেন দিলীপ ঘোষ।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে টানটান উত্তেজনা। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলেছে। শুভেন্দু অধিকারীর দ্বৈত প্রার্থী হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, ' পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরম কখনও হয়নি। তবে হয়না এমনটা নয়। আমাদের প্রধানমন্ত্রীও দুই জায়গা থেকে গুজরাত ও উত্তরপ্রদেশ থেকে প্রার্থী হয়েছিলেন।' তিনি আরও বলেন, ' দল যেটা ভালো মনে করেছে সেই হিসেবেই সিদ্ধান্ত নিয়েছে।'
২০২১ নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে বিরত থাকতেই দেখা গেছে দিলীপ ঘোষকে। দলের সঙ্গেও বেশ দূরত্ব তৈরি হয়েছিল। এবার ২৬ এর নিবার্চনে ফের স্বমহিমায় খড়গপুর থেকে ভোটের ময়দানে নামতে চলেছেন তিনি। যদিও এই খড়গপুরে বিজেপির আগের প্রার্থী ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তাকে সরিয়ে দিলীপ ঘোষকে প্রার্থী করায় রাজনৈতিক মহলে বেশ বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বার বিবাহ সংক্রান্ত বিতর্কের জেরেই তাকে প্রার্থী তালিকা থেকে সরানো হয়েছে।
যদিও এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ' গত নির্বাচনে উনি ঘাটাল লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নিজের এলাকার বাইরে। পার্টি যদি একবার ওনাকে নিজের এলাকার বাইরে প্রার্থী করতে পারে, তাহলে তা নেতৃত্ব নিশ্চয় ভাবছে।' দিলীপ ঘোষ আরও বলেন, ' সকলের উদ্দেশে একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। বহু লোকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। পার্টিতে আপ-ডাউন চলতেই থাকে। সব সময় সমান সুযোগ চলবে না। সবাইকে সুযোগ দিতে হয়। পার্টির আদর্শ এবং নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের