নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশে নতুন ধরনের প্লাস্টিক বা পলিমার নোট চালুর প্রস্তুতি নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। প্রথম ধাপে ১০ টাকা, ২০ টাকার নোট পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি বর্তমানে ব্যবহার হওয়া কাগজের নোট আর চলবে না? তবে এখনই এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রিজার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা অনুযায়ী, নতুন নোট বিশেষ পলিমার উপাদান দিয়ে তৈরি হবে। এই নোট সাধারণ কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই হবে। সহজে ছিঁড়বে না, ময়লা কম ধরবে, দীর্ঘদিন ব্যবহার করা যাবে। দেখতে আলাদা হলেও এটি ভাঁজ করে মানিব্যাগে রাখা যাবে, ব্যবহারেও কোনও সমস্যা হবে না।

নতুন পলিমার নোটে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ট্রান্সপারেন্ট উইন্ডো, উন্নত হোলোগ্রাম, বিশেষ নিরাপত্তা কালি জাল নোট তৈরি অনেক কঠিন করে তুলবে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে এই ধরনের নোট ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ একাধিক দেশ ইতিমধ্যেই এই প্রযুক্তি গ্রহণ করেছে।
রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে বলেছে, প্লাস্টিকের নোট চালু হলেও বর্তমানে প্রচলিত কাগজের নোট একবারে বাতিল করা হবে না। ধাপে ধাপে নতুন নোট বাজারে আসবে। পুরনো নোটও বৈধ থাকলে আগের মতোই ব্যবহার করা যাবে। এই উদ্যোগের লক্ষ্য নোটের আয়ু বাড়ানো, জাল নোটের ঝুঁকি কমানো, পাশাপাশি নোট ছাপানোর বাড়তি খরচ নিয়ন্ত্রণে রাখা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের