নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহু প্রতীক্ষার পর শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হলেও নতুন করে জটিলতা তৈরি করল স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশ অমান্য করে নতুন বিধিতে পরীক্ষা নেওয়া এবং নতুন প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করায় তীব্র সমালোচনার মুখে পড়ল কমিশন। আদালতের রায়ে এমন কোনও নির্দেশ ছিল না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের নিয়োগ নিয়ে বিগত কয়েক বছরে নিয়মিত বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি ফল প্রকাশ হলেও, পুরনো নির্দেশ মানা হয়েছে কিনা, সেই নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ২০১৬ সালের সমগ্র প্যানেল বাতিলের পর যারা দোষী নন অথচ চাকরি হারিয়েছেন, তাদের জন্যই নতুন প্রক্রিয়া চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়ায় নতুন চাকরিপ্রার্থীদের নিয়ে আসা কিংবা নতুন শূন্যপদ তৈরি করা আদালতের নির্দেশ ছিল না।
বিচারপতি সঞ্জয় কুমার এদিন বলেন, 'নতুন প্রার্থীদের আনার কথা আদালত বলেনি। নতুন বিধিতে পরীক্ষা নেওয়ার কথাও নির্দেশে ছিল না। SSC নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে।' এসএসসির এই সিদ্ধান্তকে আদালত অত্যন্ত গুরুতর ভুল বলে মন্তব্য করেছে আদালত। বিচারপতি আরও বলেন যে, মূল রায়ের উদ্দেশ্য ছিল যোগ্য ও চিহ্নিত অযোগ্য নন এমন প্রার্থীদের চাকরির সুযোগ দেওয়া। কিন্তু নতুন শূন্যপদ তৈরি বা নতুন বিধি চালুর অনুমতি কখনও দেওয়া হয়নি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা