নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ন্যাজাট-কাণ্ডে জট আরও ঘনাল। রহস্যজনক গাড়ি দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশের জালে পড়ল আরও এক অভিযুক্ত। ধৃত ব্যক্তি শেখ শাহাজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। একের পর এক গ্রেফতারির মধ্যেই জোরালো হচ্ছে পরিকল্পিত খুনের অভিযোগ।
শনিবার রাতে হাসনাবাদ থানা এলাকার একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে ঘটনার অপর এক অভিযুক্ত গোলাম হোসেন মোল্লাকে। ধৃতের বাড়ি হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুরআঁটি এলাকায়। তদন্তকারীদের দাবি, ধৃত গোলাম হোসেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই গ্রেফতারির পর ন্যাজাট-কান্ডে ষড়যন্ত্রের তত্ত্ব আরও জোরদার হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই ঘটনায় আহত ভোলানাথ ঘোষ ইতিমধ্যেই শেখ শাহজাহান-সহ তার ঘনিষ্ঠ আট জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দার ও রুহুল কুদ্দুস শেখ নামে দুজনকে। উত্তমও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় তিনি গ্রেফতার হয়েছিলেন এবং বর্তমানে জামিনে ছিলেন। ধৃতদের দফায় দফায় জেরা করে ঘটনার নেপথ্যের পূর্ণ চক্রান্তের ছক উন্মোচনের চেষ্টা চলছে তদন্তকারীদের তরফে।
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা