নিজস্ব প্রতিনিধি , হুগলী - বিধানসভা নির্বাচনের আগে দলীয় ঐক্যই এখন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অস্ত্র। সেই লক্ষ্যেই চুঁচুড়ায় প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানো সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের মধ্যে বরফ গলাতে তৎপর হল শাসক শিবির। দায়িত্ব পড়ল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। বৈঠকের টেবিলেই কড়া বার্তা, দ্বন্দ্ব নয়, একজোট হয়ে লড়াই এখন দলের একমাত্র পথ।
চুঁচুড়া বিধানসভা এলাকায় একাধিকবার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, একে অপরের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত সব মিলিয়ে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। ঠিক এই পরিস্থিতিতেই বিধানসভা ভোটের আগে সংগঠন চাঙ্গা করতে উদ্যোগী হয়েছে দল। এই টানাপোড়েন মেটাতে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
চুঁচুড়ায় SIR ইস্যুতে আয়োজিত আলোচনা সভার মধ্যেই দুই পক্ষকে মুখোমুখি বসান তিনি। বৈঠকের মধ্যেই দুই নেতার প্রশংসা করে কল্যাণ বলেন, 'রচনা খুব ভালো মেয়ে, লোকসভায় ভালো কাজ করছে। অসিতও ভালো কাজ করে, তবে ও লোকের কথা বেশি শোনে। দুজন ঠিক করে কাজ করো। তারপর লাঠি দেব, মারামারি করবে।' হালকা রসিকতার আড়ালেই ছিল কড়া দলীয় বার্তা, দ্বন্দ্ব বন্ধ না হলে কড়া ব্যবস্থা।
বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, চুঁচুড়ায় সাংসদ-বিধায়কের লড়াই বন্ধ হওয়া জরুরি। তাঁর কথায়, 'দল থাকলে সবকিছু হবে। দ্বন্দ্ব করলে কিছুই হবে না।' একইসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, 'এসআইআরের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।'
কল্যাণের অনুরোধে সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। রচনার বক্তব্য, ' এই সময়ে এসে কার সঙ্গে কার মতবিরোধ দেখলে চলবে না। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মে মাস পর্যন্ত আমরা একজোট হয়ে নির্বাচনের প্রস্তুতি নেব।' অসিত মজুমদারের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর আশ্বাসও দেন তিনি।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের