নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - তৃণমূল নেতা খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে আটক মূল অভিযুক্ত। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সোনামুখী অঞ্চলে। স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার। পাশাপাশি পুলিশের তৎপরতায় সন্তুষ্ট তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ আগস্ট রাতে চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা সেকেন্দার খান। ঘটনার পর প্রতিদ্বন্দ্বী নাসিম শেখ, তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে নাসিম, তাঁর দুই ছেলে হাসিম, ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। তবে মূল অভিযুক্ত নাসিমের মেজ ছেলে হাকিম শেখ দীর্ঘদিন পলাতক ছিল।

বাঁকুড়া জেলা পুলিশের এসপি-র নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। দীর্ঘ পাঁচ মাস পর গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের ইলামবাজারে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সহ তাঁর সঙ্গীকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ ১৪ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।
নিহতের বোন রুকসামা বিবি জানান, 'দীর্ঘদিন পর অভিযুক্তরা ধরা পড়ায় আমরা স্বস্তিতে আছি। শুধুমাত্র ক্ষমতার লোভে এই ঘৃণ্য কাজটি করা হয়েছে। হাকিম শেখের ফাঁসির দাবি জানাই। বাকিদের কঠোরতম শাস্তি চাই। পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। এখন প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছি'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের