নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সপ্তাহের প্রথম কর্মদিবসেই অফিসগামীদের ভোগান্তি তুঙ্গে। সোমবার সকালে কবি নজরুল মেট্রো স্টেশনে রেক বিকল হয়ে পড়ায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। হঠাৎ মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্দশায় পড়েন হাজারো যাত্রী।
সূত্রের খবর, মেট্রোয় সমস্যা যেন এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কখনও লাইনে জল জমছে তো কখনও যান্ত্রিক গোলযোগ। সোমবার সপ্তাহের প্রথম দিনেও সেই একই দুর্ভোগে পড়তে হল অফিস যাত্রীদের। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কবি নজরুল স্টেশনে একটি ডাউন লাইনের রেক হঠাৎ বিকল হয়ে যায়। ফলে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল।
মেট্রো কর্তৃপক্ষ জানায়, রেকটির থার্ড লাইনের থেকে পাওয়ার নেওয়ায় সমস্যা হচ্ছিল। যার ফলে বিকল রেকের কারণে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। এতে রেকের ভেতরে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। গরমে নাজেহাল হয়ে বহু যাত্রী চেঁচামেচি শুরু করেন। মেট্রোর একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় জমে যায়।
ক্ষুদিরাম, কবি নজরুল ও টালিগঞ্জ অঞ্চলে যাত্রীদের রীতিমতো হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়। অফিস টাইমে দীর্ঘক্ষণ মেট্রো বন্ধ থাকায় বহু মানুষ বিকল্প যানবাহনের খোঁজে রাস্তায় নেমে পড়েন, ফলে শহরের রাস্তায়ও যানজট পরিস্থিতি দেখা দেয়।
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা