নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অফিস টাইমে ফের ভোগান্তি শহরবাসীর। মেট্রোয় আকস্মিক বিভ্রাটে থমকে গেল পরিষেবা। নোয়াপাড়া–বিমানবন্দর করিডোরের জয় হিন্দ বিমান বন্দর থেকে বন্ধ ট্রেন চলাচল। সকাল থেকেই প্ল্যাটফর্মে জমতে শুরু করেছে যাত্রীদের ভিড়।
মেট্রো সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৯ মিনিটের পর থেকেই বিমানবন্দর প্রান্তিক স্টেশন থেকে আর কোনও ট্রেন ছাড়েনি। প্রাথমিকভাবে অনুমান, সিগন্যাল-সংক্রান্ত যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর মেট্রো কর্তৃপক্ষ। তবে পরিষেবা কবে পুরোপুরি চালু হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুরুর দিকে যাত্রী সংখ্যা কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে থাকে।
বিমানবন্দর করিডোর সাধারণত মেট্রোয় ইয়েলো লাইন হিসেবেই পরিচিত। এই করিডোরটি শহরের বিভিন্ন প্রান্তে দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম—বিভিন্ন রুটে যাতায়াতকারী বহু যাত্রী এই লাইনের উপর নির্ভরশীল। অফিস টাইমে মেট্রো বিপর্যয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয় অফিস যাত্রীদের। এক ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও পরিষেবা চালু না হওয়ায় যাত্রীরা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বাধ্য হন। অফিস টাইমে এই ধরনের বিভ্রাটে ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের