নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যস্ত অফিস টাইমে ফের আতঙ্ক ছড়াল মেট্রোয়। আত্মহত্যা চেষ্টার ঘটনায় সাময়িকভাবে বিপর্যস্ত হল ব্লু লাইনের মেট্রো পরিষেবা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে আচমকাই এক ব্যক্তির ট্র্যাকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। নিরাপত্তাজনিত কারণে সাময়িক ভাবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে অফিসফেরত যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। প্ল্যাটফর্মে ভিড় বাড়তে থাকে, বহু যাত্রী আটকে পড়েন বিভিন্ন স্টেশনে।
তবে দ্রুত তৎপরতা দেখায় মেট্রো কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি সামাল দিতে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো চলাচল চালু রাখা হয়। বারবার মেট্রোয় আত্মহত্যার ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে পরিষেবা ব্যাহত হওয়ায় রবীন্দ্র সরোবর, এসপ্ল্যানেড, চাঁদনী চক, সেন্ট্রাল-সহ অন্যান্য স্টেশনগুলিতে যাত্রীদের চাপ বাড়তে থাকে। অফিস ফেরত যাত্রীদের একাংশের মধ্যে ক্ষোভও ছড়ায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের