নিজস্ব প্রতিনিধি, আর্জেন্টিনা – অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। পশ্চিম এশিয়ার যুদ্ধ ও ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে এলপিজি সঙ্কটের আশঙ্কা। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে জ্বালানি সঙ্কটে। এই আবহে ভারতকে এলপিজি পাঠাচ্ছে প্রায় ২০ হাজার কিলোমিটার দূরে অবস্থিত আর্জেন্টিনা।
ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কৌচিনো জানিয়েছেন, “ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা পালনে প্রস্তুত আর্জেন্টিনা। গ্যাসের মজুদ রয়েছে আর্জেন্টিনায়। গত বছর দু বার ভারত সফর করেছিলেন আমাদের ন্যাশনাল গ্যাস অ্যান্ড অয়েল কোম্পানির চেয়ারম্যান। ভারতীয় জ্বালানি সংস্থাগুলি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছিলেন তিনি। এই সহযোগিতা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি এই নিয়ে আরও গভীর করতে পারে।“
সুত্রের খবর, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে আর্জেন্টিনা থেকে প্রায় ৫০ হাজার টন এলপিজি আমদানি করেছে ভারত। ২০২৫ সালে আর্জেন্টিনা থেকে ২২ হাজার টন এলপিজি আমদানি করেছিল ভারত। গতবছরের সেই পরিসংখ্যানের দ্বিগুণ ছাপিয়ে গিয়েছে চলতি বছরের প্রথম তিন মাসে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই আমেরিকার মিত্র দেশগুলিতে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের