নিজস্ব প্রতিনিধি , বীরভূম - অজয় নদকে ঘিরে ফের প্রকাশ্যে শুরু হয়েছে বেপরোয়া অবৈধ বালি তোলা রমরমা। বীরভূম ও পূর্ব বর্ধমানের সীমান্তবর্তী এলাকায় নদীর বুকেই অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে চলছে এই বেআইনি কাজ। সেই রাস্তায় বসানো হচ্ছে জেসিবি ও ফকলেনের মতো ভারী যন্ত্র, যার সাহায্যে নির্বিচারে বালি তোলা হচ্ছে। শুধু রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেও এই কাজ চলছে। প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরেই এই অবৈধ কার্যকলাপ চললেও কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে নদী ও আশপাশের এলাকার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সূত্রের খবর , বোলপুর ও পূর্ব বর্ধমানের মালোচা, বনকুল ও চন্দনপুর সংলগ্ন এলাকায় বালি মাফিয়ারা কার্যত সমান্তরাল প্রশাসন চালাচ্ছে। নদীর বুকে অস্থায়ী রাস্তা তৈরি করে জেসিবি ও ফকলেনের মতো ভারী যন্ত্র দিয়ে নির্বিচারে বালি তোলা হচ্ছে। বোলপুর এলাকায় পুলিশের তৎপরতা বাড়লেই মাফিয়ারা ট্রাক ও ডাম্পার ঘুরিয়ে দিচ্ছে পূর্ব বর্ধমানের দিকে। অভিযোগ, বৈধ ঘাট থাকা সত্ত্বেও নিষিদ্ধ মৌজা,বনকুল, পুরচা সহ রেওড়া থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। এর জেরে অজয় নদের স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। নদীর জল ঢুকে চাষের জমি প্লাবিত হওয়ায় ধান সহ শাকসবজির ব্যাপক ক্ষতি হচ্ছে, বহু জমি বালির আস্তরণে উর্বরতা হারাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা প্রণয় বাগদি জানান, "প্রশাসনের একাংশের মদত ছাড়া এই বিশাল কারবার চালানো সম্ভব নয়। পুলিশ ও ভূমি সংস্কার দফতরের নীরবতা নিয়ে সরব হয়েছেন তারা। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। দ্রুত এই অবৈধ খনন বন্ধ না হলে অজয় নদ তার নাব্যতা হারিয়ে মৃত নদীতে পরিণত হতে পারে। এখন দেখার, প্রশাসন এই অশুভ আঁতাঁত ভেঙে নদী ও কৃষকদের বাঁচাতে কী কড়া পদক্ষেপ গ্রহণ করে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের