নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বসন্তে বৃষ্টির জেরে শীতের আমেজ উপভোগ করেছিল কলকাতাবাসী। অকাল বৃষ্টির রেশ কাটতেই ভোলবদল শুরু করে দিয়েছে আবহাওয়া। বাড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষ থেকেই ভ্যাপসা গরমের দাপট শুরু হতে পারে। যদিও ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকবে। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, রোদ ঝলমলে আকাশ থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে বঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যে দিন এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ভ্যাপসা গরম। ৩৫ ডিগ্রি পেরোলেই কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।
দোলের দিন ভ্যাপসা গরমের দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা শীতের আমেজ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মার্চের শুরু থেকে চড়তে পারে উত্তরবঙ্গের পারদ। তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কুয়াশার দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের