নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের মুখে রাজনৈতিক তরজা চরমে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল। ভোটের আগে নেতাদের বক্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে উস্কানিমূলক , অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাদের দাবি, এই ধরনের মন্তব্য নির্বাচনী আদর্শ আচরণবিধির সরাসরি লঙ্ঘন এবং ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক মেরুকরণ তৈরি করছে। ইতিমধ্যেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, '৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি খতম করে দেব।' যা ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে, ওই ভিডিও অবিলম্বে সরিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট নেতাদের সতর্ক করতে হবে।
পাশাপাশি, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও আর্জি জানিয়েছে গেরুয়া শিবির। তাদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় , তৃণমূল নেতৃত্ব বারবার এই ধরনের মন্তব্য করে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। কল্যাণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানান বিজেপি নেতা শিশির বাজোরিয়া। কল্যাণের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের