নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শুনানি ঘিরে রাজ্যে বাড়ছে বিতর্ক। সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির নোটিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় রয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দলের তারকা মহম্মদ শামি, অভিনেতা দীপক অধিকারী ও প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। এই ঘটনাকে সামনে রেখে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
SIR সংক্রান্ত হয়রানির মাঝেই বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই সফর থেকে ফের একবার অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। আর এরই পাল্টা জবাব দিল শাসক শিবির। SIR সংক্রান্ত হয়রানির অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তোলেন বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। বিশিষ্ট ব্যক্তিদের শুনানির নোটিশ পাঠানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'মুখে শুধু ঘুসপেটিয়া। কিন্তু ঘুসপেটিয়ার নমুনা কি অমর্ত্য সেন, মহম্মদ শামি, দীপক অধিকারী, ঝুলন গোস্বামী?' তার অভিযোগ, ছোটখাটো সমস্যাতেও শুনানির নোটিশ পাঠিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে।
ব্যারাকপুর ও শিলিগুড়ির সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেন শাহ। এর পালটা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে। তিনি প্রশ্ন তোলেন, '৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম। এক মাস পেরিয়ে গেলেও কেন সেই তালিকা প্রকাশ করা হল না?'
অভিষেকের আরও অভিযোগ, বাংলায় কথা বললেই মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যা বাংলার সংস্কৃতির অপমান। পাশাপাশি এখনও পর্যন্ত ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ সংক্রান্ত তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মতুয়া সম্প্রদায়কে ভয় দেখানোর অভিযোগে অমিত শাহের মন্তব্যেরও জবাব দেন অভিষেক। তিনি বলেন, ' মতুয়াদের ভয় দেখাচ্ছে বিজেপির নেতারাই। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি নেতা অসীম সরকার নিজেরাই বলেছে দু একজন মতুয়াদের নাম বাদ গেলে কোনো ক্ষতি নেই। কখনও বলা হচ্ছে এক লক্ষ নাম বাদ যাবে, কখনও পাঁচ লক্ষ, আবার কেউ বলছেন এক কোটি বাঙালির নাম বাদ পড়বে। তৃণমূল তো এই ধরনের কথা বলেনি।'
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের