নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা-মা। তদন্তে একাধিক অসঙ্গতি এবং সম্ভাব্য বড় চক্রের যোগ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে পরিবার। এই মর্মে আদালতের হস্তক্ষেপ চাইল পরিবার। মঙ্গলবার শিয়ালদহ আদালতে আনুষ্ঠানিক আবেদন জানান নির্যাতিতার বাবা-মা।
আর. জি.কর ঘটনার তদন্তের দায়িত্বে থাকা সিবিআই এবং কলকাতা পুলিশ উভয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ার বাবা - মা। নির্যাতিতার বাবা-মায়ের সন্দেহ, এই নৃশংস ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি এবং সম্ভবত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বেরও যোগ থাকতে পারে। তাই তদন্তের পরিধি আরও বিস্তৃত করার আবেদন জানানো হয়েছে আদালতে।
মঙ্গলবার নির্যাতিতার বাবা-মা তাদের আইনজীবীকে সঙ্গে নিয়ে শিয়ালদহ আদালতে উপস্থিত হন এবং বিচারকের কাছে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। তাদের বক্তব্য, ঘটনার পর থেকে তদন্তের অগ্রগতি নিয়ে তারা সন্তুষ্ট নন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অজানা রয়ে গিয়েছে বলে মনে করছেন তারা। পরিবারের দাবি, প্রকৃত সত্য উদঘাটনের জন্য সমস্ত দিক খতিয়ে দেখা জরুরি।
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনা রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে। শুরু থেকেই তদন্ত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী আগেই আদালতে জানিয়েছিলেন, তদন্তের বর্তমান অবস্থায় পরিবার যেমন অসন্তুষ্ট, তেমনই প্রকৃত অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও তাদের অভিযোগ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের