নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিশু ও মহিলাদের পুষ্টির মান আরও উন্নত করতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবারের জন্য বরাদ্দ বাড়ানোর পথে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রীসভার বৈঠকে গরম খাবার ও সকালের জলখাবারে ডিম সরবরাহের জন্য প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই বৈঠকে পঞ্চায়েত আইন সংশোধন এবং ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের জন্য জমি হস্তান্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সিলমোহর দিয়েছে মন্ত্রীসভা।
ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও মহিলা উপভোক্তাদের গরম খাবার এবং সকালের জলখাবারে ডিম সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিন প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হবে। সরকারের মতে, এই অতিরিক্ত অর্থের ফলে উপভোক্তাদের আরও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব হবে। একদিকে, যখন স্কুলের মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব ধাপে ধাপে ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, এরই মাঝে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রাজ্য সরকার ইতিমধ্যেই মিড-ডে মিলের জন্য ছাত্রপিছু বরাদ্দ সাড়ে ৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছে। পাশাপাশি রান্নার দায়িত্বে থাকা কর্মীদের মাসিক পারিশ্রমিকও ১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এদিনের মন্ত্রীসভার বৈঠকে শুধু পুষ্টি সংক্রান্ত সিদ্ধান্তই নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিল ২০২৬ এর মাধ্যমে এই নির্দেশকায় পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের