নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় স্বস্তি পেলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। তার পোস্টিং সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, অনিকেতের কর্মস্থল হবে আরজি কর মেডিক্যাল কলেজই, রায়গঞ্জ নয়। রাজ্যের আবেদনে কোনও হস্তক্ষেপে রাজি হয়নি শীর্ষ আদালত।
বৃহস্পতিবার বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিশ্নোইয়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের আদেশ আইনি ও প্রক্রিয়াগত ভাবে সঠিক। ফলে ওই রায় কার্যকর করতে হবে রাজ্যকে। আদালত নির্দেশ দিয়েছে, দুই সপ্তাহের মধ্যে অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল কলেজে পোস্টিং দিতে হবে। এই মামলার সূত্রপাত সিঙ্গল বেঞ্চের একটি রায়কে ঘিরে, যেখানে অনিকেতের রায়গঞ্জে বদলি বাতিল করে তার পূর্বের কর্মস্থল আরজি করেই ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু সেখানেও সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তই বহাল থাকে।
এরপর শেষ আশ্রয় হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু শীর্ষ আদালতও রাজ্যের আর্জি খারিজ করে দেয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সিলমোহর পড়ে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে। ফলত আইনি লড়াইয়ের সব ধাপেই শেষ পর্যন্ত স্বস্তি পেয়েছেন অনিকেত মাহাতো।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের