নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের অন্যতম বিখ্যাত জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির অর্থ অবশেষে পৌঁছতে শুরু করল উপভোক্তাদের অ্যাকাউন্টে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ১ কোটি ৩৪ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানোর সূচনা করেন। একইসঙ্গে তিনি জানান, যাচাই-বাছাইয়ে যোগ্যতার মানদণ্ড পূরণ না করায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে।
বুধবারের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দিনভর পর্যায়ক্রমে সমস্ত যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের অর্থ পৌঁছে যাবে। তার বক্তব্য, '২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তারা যোগ্যতা পূরণ করতে পারেনি। সরকারি টাকা যোগ্য আবেদনকারীরাই পাবেন। আমরা চাই না কোনও অযোগ্য এই প্রকল্পের সুবিধা পান।'
মুখ্যমন্ত্রী বলেন, 'সরকারি টাকা শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই পাবেন। আমরা চাই না কোনও অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিক। এটি কোনও রাজনৈতিক দলের বা ব্যক্তির টাকা নয়, জনগণের করের টাকা। তাই এর অপব্যবহারের কোনও সুযোগ নেই।' অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রের ১২ পাতার ফর্ম এবং প্রকল্পের বরাদ্দ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেদিকেও এদিন ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানান, পাহাড় এবং আদিবাসী অধ্যুষিত এলাকার বহু মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন। পাশাপাশি আগের তালিকায় থাকা পুরুষ উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া, যোগ্যতার নিরিখে যারা নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় রয়েছেন এবং প্রযোজ্য শর্ত পূরণ করেছেন, তারাও প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের