নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে SIR কার্যকর হওয়ার পর থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তিনি অভিযোগ করেন, 'অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করাই এখন রাজ্যের নীতি।'
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে স্থানীয় এক বাসিন্দা বারবার লিখিত অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি লেখেন, অভিযোগকারী ব্যক্তি অভিযুক্তদের বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র-সহ প্রমাণ জমা দিয়েছেন, তবুও পুলিশ নির্বিকার।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লিখেছেন, 'রাজ্য পুলিশের এই নিষ্ক্রিয়তার পেছনে দায়ী মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।' তিনি আরও অভিযোগ করেন, 'দেশের নাগরিকদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষার তোয়াক্কা না করে মুখ্যমন্ত্রী কেবল অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক রক্ষা করতে ব্যস্ত। এই অনুপ্রবেশকারীরাই তার প্রিয় ভোটভিত্তি।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা