নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল বিএসএফের হাতে। নবান্নে বিএসএফ আধিকারিকদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়।
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ইস্যুকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপি সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ৪ হাজার কিলোমিটার, যার মধ্যে প্রায় ২২০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে এখনও প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার অসম্পূর্ণ।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকার চাইলে বহু আগেই বিএসএফকে প্রয়োজনীয় জমি দিতে পারত। কিন্তু তোষণের রাজনীতির কারণে সেই কাজ ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল। তার কথায়, 'এটা সবেমাত্র সূচনা। খুব দ্রুত বাকি কাজও সম্পূর্ণ করা হবে।' এদিনের বৈঠকে বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করার আশ্বাস দেয় রাজ্য সরকার।
একইসঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে কড়া রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত বহু অপরাধ, জোর করে ধর্মান্তর, নারী নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ এবং সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বড় অংশই অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। ফলে সীমান্ত সুরক্ষিত করা এখন সরকারের কাছে অগ্রাধিকারের বিষয়।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের