নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্ষমতার বদলের সঙ্গে বদলাচ্ছে প্রশাসনিক সংস্কৃতিও। নবান্নে প্রথম উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকেই আমলাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে খুশি করার জন্য নয়, মানুষের স্বার্থে নির্ভয়ে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিলেন তিনি। একই সঙ্গে সরকারি খরচে অপচয় রুখে উন্নয়নমূলক কাজে জোর দেওয়ার কথাও জানান নতুন মুখ্যমন্ত্রী।
সোমবার নবান্নে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। প্রশাসনের বর্তমান পরিস্থিতি, আইন-শৃঙ্খলা এবং সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়েই মূলত আলোচনা হয় বৈঠকে।
বৈঠকে শুভেন্দু স্পষ্ট ভাষায় জানান, প্রশাসনের কাজ হবে নিরপেক্ষ ও ভয়মুক্তভাবে মানুষের জন্য কাজ করা। কোনও আধিকারিককে তাকে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে না। এমনকি সরকারি হোর্ডিং, ফলক বা প্রকল্পের প্রচারে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ ধরনের শব্দবন্ধ ব্যবহার না করার কথাও বলেন তিনি। তার বক্তব্য, প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন ও জনস্বার্থ, ব্যক্তিপূজা নয়।
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে খরচ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি এতদিন যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হয়নি, সেগুলি দ্রুত চালু করার বিষয়েও জোর দেন শুভেন্দু।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের