নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আপাতত পিছিয়ে গেলো যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার হাইকোর্টে সুজয় পালের ডিভিশন বেঞ্চ শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ফলে যুবভারতী কাণ্ডে আইনি লড়াই আপাতত থমকে রইল।
যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে। তবে সেই কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। পাশাপাশি একই ঘটনা ঘিরে আরও দুটি জনস্বার্থ মামলাও দায়ের হয়।
বৃহস্পতিবার এই তিনটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। কিন্তু রাজ্যের পক্ষে সওয়াল করা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় আদালতের কাছে সময় চেয়ে নেন। তার আবেদনের প্রেক্ষিতে বেঞ্চ মামলাগুলির শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের