নিজস্ব প্রতিনিধি , জেরুসালেম - পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছিল। দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথাও ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেসব এখন শিকেয় উঠেছে। লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। আবার ইরানেও আমেরিকার হানা। সবমিলিয়ে ফের জ্বলে উঠেছে যুদ্ধের আগুন। এরই মাঝে পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইজরায়েলের। তাদের মতে পাকিস্তান একেবারেই ভরসাযোগ্য নয়।
ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজারের দাবি , মধ্যস্থতাকারীর এই ভূমিকায় পাকিস্তানকে আমেরিকা দ্বারা ব্যবহার করা হয়েছে। তিনি বলেছেন , "আমরা পাকিস্তানকে বিশ্বাসযোগ্য হিসেবে দেখি না।মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়ায় আমেরিকার কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে।"
আজার আরও বলেন, “ইজরায়েলের চায় ইরানের শাসনব্যবস্থাকে দুর্বল করতে। ইরানের জনগণের ভবিষ্যৎকে দুর্বল করতে। তবে ইরানের শাসনব্যবস্থা যদি কূটনৈতিক আলোচনার পথ না রাখে তবে ইজরায়েল ফের সামরিক পদক্ষেপ করতে দ্বিধা করবে না। প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও এই বিষয়ে একই মত।"
উল্লেখ্য , যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেও গতকাল বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন , লেবাননে এই প্রক্রিয়া কার্যকর হবে না। সেখানে হামলা চলবেই। সেইমত লেবাননে আঘাত এনেছে ইজরায়েল। এরপরই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “সিদ্ধান্ত আমেরিকার। তারা সংঘর্ষবিরতির পথে হাঁটবে, নাকি ইজরায়েলের কথা শুনে যুদ্ধ জারি রাখবে। কারণ দুটো একসঙ্গে হয় না।"
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের