নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জীবিকার সন্ধানে বিদেশ পাড়ি দিয়ে প্রতারণার শিকার মুর্শিদাবাদের ১১ জন শ্রমিক। ওমানের মাটিতে অসাধু নিয়োগ সংস্থার হাতে বিপাকে পড়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তারা। তাদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ করল রাজ্য সরকার।
সূত্রের খবর, মুর্শিদাবাদের ১১ জন পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে ওমানে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছেই তারা প্রতারণার জালে জড়িয়ে পড়েন। অসাধু নিয়োগ সংস্থার ফাঁদে পড়ে কোনও স্থায়ী কাজ বা আশ্রয় পাননি তারা। বাধ্য হয়ে ওমানের বিভিন্ন এলাকায় যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছিল। এই খবর রাজ্য প্রশাসনের কাছে পৌঁছতেই মুখ্যমন্ত্রীর দফতরে নড়েচড়ে বসে।
নবান্ন থেকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়, যাতে দ্রুত ওই শ্রমিকদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। ফলস্বরূপ, বর্তমানে তাঁরা ওমানের ভারতীয় দূতাবাসের হেফাজতে রয়েছেন। দূতাবাসে তাদের থাকার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সরকারি ফেসবুক পেজ থেকে এই বিষয়ে পোস্ট করে জানানো হয়, 'ওমানে প্রতারণার শিকার হওয়া শ্রমিকদের দুর্দশার কথা জানতে পেরে রাজ্য সরকার তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেছে। এখন তারা ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে নিরাপদে রয়েছেন। রাজ্য সরকার আশা করছে, বিদেশ মন্ত্রক দ্রুত তাদের দেশে ফেরার ব্যবস্থা করবে।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা